কান্না থামছেই না তানজিলার; ফিরতে চায় মায়ের কোলে | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
কান্না থামছেই না তানজিলার; ফিরতে চায় মায়ের কোলে

কান্না থামছেই না তানজিলার; ফিরতে চায় মায়ের কোলে

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর দশমিনায় পথ ভুল করে আসা সাত বছরের শিশু তানজিলা বাবা-মায়ের কাছে ফিরতে চায়। তার কান্না আর আহাজারি থামাতে পারছেন না আশ্রয়দাতারা। গত ৯ দিন ধরে শিশুটি উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের অগ্নিগাইন নামে এক ব্যক্তির আশ্রয়ে রয়েছেন।

স্থানীয়দের জানায়, ঢাকার কমলাপুর এলাকার বৌদ্ধ মন্দিরের পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করত সে। তানজিলাকে তার বাসার সামনে থেকে দুই ব্যক্তি চিপস খাইয়ে অচেতন করে লঞ্চযোগে দশমিনায় নিয়ে আসেন। তানজিলা জানায়, তার বাড়ি ঢাকার কমলাপুর এলাকায়। তার বাবা ইব্রাহীম খলিল ও মায়ের নাম আমেনা খাতুন জোসনা। বাবার প্রসাধনী সামগ্রীর দোকান। গত ২২ মার্চ তার মায়ের পরিচিত দুই ব্যক্তি তাকে চিপস খাইয়ে অচেতন করে লঞ্চযোগে উপজেলার রনগোপালদী ইউনিয়নে নিয়ে আসে। তানজিলা ঘুম থেকে ওঠে চিৎকার করলে ওই দুই ব্যক্তি তাকে উলানিয়া বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যায়।

স্থানীয় একটি হোটেল ব্যবসায়ী তানজিলাকে উদ্ধার করে রাতে খাবার খাইয়ে তার ঘরে আশ্রয় দেয়। পর দিন সকালে তানজিলা রনগোপালদী বাজারে এসে মোটরসাইকেল স্ট্যান্ডে দাঁড়িয়ে কান্নাকাটি করলে স্থানীয় অগ্নিগাইন নামে এক পান ব্যবসায়ী তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে চেয়ারম্যান নাসির সিকদার বিষয়টি দশমিনা থানা পুলিশকে জানান। দশমিনা থানা পুলিশ মেয়েটির সব কথা শুনে তার ছবি তুলে রেখে অগ্নিগাইনের জিম্মায় দিয়ে দেন।

মেয়েটির জিম্মাদার অগ্নিগাইন বলেন, শিশুটি তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে কান্নাকাটি করছে।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মেয়েটির পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার পরিবারকে না পাওয়া গেলে সেফহোমে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!