বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
লতাচাপলী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মহিলা মেম্বার প্রার্থীর পোস্টারিং

লতাচাপলী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মহিলা মেম্বার প্রার্থীর পোস্টারিং

মাইনুদ্দিন আল আতিক।। কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী মোসাঃ শাহনাজ বেগম (শাহিনুর) নিয়ম-নীতির তোয়াক্কা না করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পোস্টারিং করেছেন।

বুধবার (৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী শাহিনুরের হেলিকপ্টার মার্কার পোস্টার ঘরের দেয়ালে, ঘরের টিনে এবং বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থানে লাগানো হয়েছে।

এ বিষয়ে জানতে মহিলা মেম্বার প্রার্থী শাহিনুরকে ফোন দিলে তিনি অস্বীকার করে বলেন, ‘ওগুলো আমরা লাগাইনি, আমার প্রতিপক্ষরা হয়তো লাগিয়েছে।’ প্রতিপক্ষরা পোস্টার কীভাবে পেলো এবং কেনোই বা এমন করবেন জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।

পরে তার স্বামী মিশ্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রার্থীর কাছ থেকে মোবাইল নিয়ে সাংবাদিক পরিচয় পেয়ে হুমকির সুরে বলেন, ‘আমাদেরকে আচরণবিধি শিখাতে হবে না। আমরা ভালো করে জানি। আপনার সাহস থাকলে নিউজ করেন। তাতে আমাদের কিছু আসে যায় না।’

আচরণবিধি লঙ্ঘনের কারণে আপনার স্ত্রীর প্রার্থীতা বাতিল হতে পারে বললে তিনি বলেন, ‘সেটা পরে দেখা যাবে।’ বলেই ফোনটা কেটে দেন। পরে আর সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ১৫ জুন উপজেলার লতাচাপলী ও ধুলাসার ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ইউনিয়ন দু’টিতে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের কারণে কয়েকজন প্রার্থী ও সমর্থকের জরিমানা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!