লতাচাপলী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মহিলা মেম্বার প্রার্থীর পোস্টারিং | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
লতাচাপলী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মহিলা মেম্বার প্রার্থীর পোস্টারিং

লতাচাপলী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মহিলা মেম্বার প্রার্থীর পোস্টারিং

মাইনুদ্দিন আল আতিক।। কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী মোসাঃ শাহনাজ বেগম (শাহিনুর) নিয়ম-নীতির তোয়াক্কা না করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পোস্টারিং করেছেন।

বুধবার (৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী শাহিনুরের হেলিকপ্টার মার্কার পোস্টার ঘরের দেয়ালে, ঘরের টিনে এবং বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থানে লাগানো হয়েছে।

এ বিষয়ে জানতে মহিলা মেম্বার প্রার্থী শাহিনুরকে ফোন দিলে তিনি অস্বীকার করে বলেন, ‘ওগুলো আমরা লাগাইনি, আমার প্রতিপক্ষরা হয়তো লাগিয়েছে।’ প্রতিপক্ষরা পোস্টার কীভাবে পেলো এবং কেনোই বা এমন করবেন জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।

পরে তার স্বামী মিশ্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রার্থীর কাছ থেকে মোবাইল নিয়ে সাংবাদিক পরিচয় পেয়ে হুমকির সুরে বলেন, ‘আমাদেরকে আচরণবিধি শিখাতে হবে না। আমরা ভালো করে জানি। আপনার সাহস থাকলে নিউজ করেন। তাতে আমাদের কিছু আসে যায় না।’

আচরণবিধি লঙ্ঘনের কারণে আপনার স্ত্রীর প্রার্থীতা বাতিল হতে পারে বললে তিনি বলেন, ‘সেটা পরে দেখা যাবে।’ বলেই ফোনটা কেটে দেন। পরে আর সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ১৫ জুন উপজেলার লতাচাপলী ও ধুলাসার ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ইউনিয়ন দু’টিতে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের কারণে কয়েকজন প্রার্থী ও সমর্থকের জরিমানা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!