মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
কলাপাড়ায় কৃষক লীগের বর্ধিত সভা; কমিটি ঘোষণা

কলাপাড়ায় কৃষক লীগের বর্ধিত সভা; কমিটি ঘোষণা

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় কৃষক লীগের বর্ধিত সভা ও কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভা শেষে সকলের সম্মতিক্রমে উপজেলা কৃষক লীগের শূন্যপদে কো-অপসন করা হয়।
সর্ব সম্মতিক্রমে মীর তারিকুরজ্জামান তারাকে ভারপ্রাপ্ত সভাপতি এবং খাইরুল আমিন তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এর আগে ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক শওকত হোসেন সানু।

বর্ধিত সভাটি সঞ্চালনা করেন গোলাম মোহাম্মদ রায়হান। পরে বাংলাদেশ কৃষক লীগ কলাপাড়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক বাবু উত্তম দাস কলাপাড়া সাংবাদিক ফোরামে প্রেস বিজ্ঞপ্তি দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!