কলাপাড়ায় দিনে-দুপুরে চুরির হিরিক,ভীত সন্ত্রস্ত এলাকাবাসী | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় দিনে-দুপুরে চুরির হিরিক,ভীত সন্ত্রস্ত এলাকাবাসী

কলাপাড়ায় দিনে-দুপুরে চুরির হিরিক,ভীত সন্ত্রস্ত এলাকাবাসী

চঞ্চল সাহা, আপন নিউজ অফিস।। কলাপাড়ায় দিনে-দুপুরে চুরির হিরিক পড়েছে। গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক কোয়াটার সহ অন্ততঃ তিনটি বাসা-বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দিনে-দুপুরে এমন চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। সম্প্রীতি তিনটি ঘটনার মধ্যে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের আর.এম.ও ডা.জুনায়েদ হোসেন লেলিনের চিকিৎসক কোয়াটারের কক্ষে চুরির ঘটনায় একটি মামলা হয়েছে বলে কলাপাড়া থানার ওসি মো.জসিম জানিয়েছেন। তবে বাকী দু’টি ঘটনার বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি বলে এ পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন।

জানা গেছে, কলাপাড়া এতিমখানা এলাকার আফসানা ড্রাগ হাউসের মালিক মো.আব্বাস জানান, সোমবার বিকেলে কলাপাড়া পৌর এলাকার চৈয়াপাড়া (নতুনপাড়া) সংলগ্ন তার বাড়ীর তিনতলায় উঠে চোরের দল দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আসবাবপত্র সহ মালামাল তছনছ করে। তবে সময় কম পাওয়ায় তেমন কিছু নিতে পারেননি। তিনি আরো জানান,তার বাড়ীর নিচতলায় দু’টি এনজিও’র অফিস রয়েছে, সেখানে লোকজনের যাতায়াত থাকা সত্বেও চোরের দল এ ঘটনা ঘটায়।

এছাড়াও এর আগে রহমতপুর এলাকায় মো.জামান নামে একজনের বাসায় চোরের দল দড়জার তালা ভেঙ্গে ভিতওে ঢুকে ফ্রীজ, টেলিভিশন সহ আসবাবপত্র নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় ।

এ ব্যাপারে বাংলাদেশের কমিউনিষ্টপার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার জানান, দিনে দুপুরে একাধিক চুরির ঘটনায় এলাকার মানুষ আতংকিত। তিনিও এ ঘটনায় উদ্বিগ্ন।

টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, টিয়াখালী ইউনিয়নেও এর আগে চুরির হিরিক ছিল, এখন কিছুটা কমেছে। তবে পৌর এলাকার বাসা-বাড়ীতে চুরির ঘটনা পরিকল্পিত এবং সংঘবদ্ধ কোন চোর চক্র এমন ঘটনা ঘটাচ্ছে।এদের খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিত বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!