কলাপাড়ায় শত শত শিশু কন্ঠে বঙ্গবন্ধু ও সোনার বাংলা গড়ে তোলার শপথ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় শত শত শিশু কন্ঠে বঙ্গবন্ধু ও সোনার বাংলা গড়ে তোলার শপথ

কলাপাড়ায় শত শত শিশু কন্ঠে বঙ্গবন্ধু ও সোনার বাংলা গড়ে তোলার শপথ

বিশেষ প্রতিবেদন।। কলাপাড়ায় মঙ্গলসুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার শপথ বাক্য পাঠ করছে শিুশুরা। এতে প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের মননে, চেতনায় বঙ্গবন্ধু ও রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের ইতিহাস প্রতিফলিত হচ্ছে। দেশের প্রতি তাদের মমত্ববোধ জাগ্রত হচ্ছে। এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বুনছে ছোট ছোট শিশুরা।

শনিবার (৩০জুলাই) সকাল সোয়া ৯টায় মঙ্গলসুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে শত শত শিশুরা তাদের প্রাত্যহিক সমাবেশে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শত শত কন্ঠে উচ্চারন করলো ’আমি দৃপ্ত কন্ঠে শপথ করছি যে, শহিদদের রক্ত বৃথা যেতে দেবনা। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যানে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’ এসময় শত শত শিশুর উচ্ছ্বসিত কন্ঠে চারদিকে প্রকম্পিত হয় সোনার বাংলা গড়ে তোলার দীপ্ত শপথ বাক্যে।

মঙ্গলসুখ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিশু শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জানায়, ক্লাশ আরম্ভের আগে স্যাররা রোজ তাদের জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ পড়ায়। ৩য় শ্রেনীর শিশু শিক্ষার্থী অগ্নি হাওলাদার জানায়, বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধ তাদের স্যারদের কাছ থেকে তারা জেনেছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক যুগল চন্দ্র কুন্ড জানান, আজকের শিশুরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই বঙ্গবন্ধুর মত তাদেরও চেতনায় যাতে দেশপ্রেম থাকে এজন্যই প্রাত্যহিক সমাবেশে শপথ বাক্য পাঠ করানো হয় শিশু শিক্ষার্থীদের।

এর আগে শিক্ষা মন্ত্রনালয় থেকে ২০২১ সালের ডিসেম্বর মাসে এক নির্দেশনা জারি করা হয়। যাতে প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সহ ইংরেজী কারিকুলামে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ কালে উক্তরুপ শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। এরপরও কলাপাড়ার অন্যান্য প্রাথমিক বিদ্যালয় কিংবা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করানোর দৃশ্য অদ্যবধি চোখে পড়েনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!