কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের দায় স্বামী কারাগারে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের দায় স্বামী কারাগারে

কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের দায় স্বামী কারাগারে

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় প্রথম স্ত্রীর দায়ে করা মামলায় স্বামী মামুন হাওলাদার (৪০) কারাগারে।

বুধবার জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

এরপর মঙ্গলবার রাতে মোসাঃ মাছুমা আক্তার কলি (৩২) বাদী হয়ে কলাপাড়া থানায় স্বামী মামুন হাওলাদার ও তার দ্বিতীয় স্ত্রী মোসাঃ আরিফা সুলতানা সহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। এ মামলা রাতেই তাকে আটক করে বুধবার আদালতে পাঠালে আদালত তাকে জেলে হাজতে প্রেরণ করেন।

মোসাঃ মাছুমা আক্তার কলি মামলায় উল্লেখ করেন, প্রায় ১৩ বছর পূর্বে ইসলামী শরীয়াত মোতাবেক পৌর শহরের ইসলামপুর এলাকার মামুনের সাথে আমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আমার স্বামী আমার অনুমতি না নিয়ে মোসাঃ আরিফা সুলতানা কে বিয়ে করে, ওই থেকেই কারণে-অকারণে আমার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এবং ঠিকমত আমার ও আমার ছেলে-মেয়েদের ভরন পোষণ দেয় না, এমনকি খোঁজখবর রাখে না। এ নিয়ে একাধিকবার শালিশি ব্যবস্থা হলেও কোন সমাধান হয়নি।

তিনি আরো মামলায় উল্লেখ করেন, সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় আমার স্বামী মামুন বাসায় এসে যৌতুকের জন্য তিন লাখ টাকা বাড়ি থেকে আনতে বলে, আমি ওই টাকা আনতে অস্বীকার করলে মামুন ও তার দ্বিতীয় স্ত্রী আরিফা সুলতানা আমার চুলের মুঠি ধরে টানা হেচরা করে ঘরের মেঝেতে ফেলে এলোপাতাড়ি মারধর করে।

পরে তার বড় বোন মোসাঃ এলিজা আক্তার খবর পেয়ে তাকে তার স্বামী বাড়ি থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

রাতে প্রথম মোসাঃ মাছুমা আক্তার কলি বাদী হয়ে মামুন ও তার দ্বিতীয় স্ত্রী সহ তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে, এবং প্রধান আসামি মামুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!