শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

গলাচিপায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন থেকে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেক মাহমুদের নেতৃত্বে শুক্রবার ৫ আগষ্ট সকালে উপজেলার দুর্গম এলাকা চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের জনৈক আনসার হাওলাদার এর দোকানের পশ্চিম পাশে খাসির চর নদীর পাড় হতে এক কেজি গাঁজারসহ মাদক ব্যবসায়ী গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার বেল্লাল মোল্লার ছেলে (১) রাকিব মোল্লা (৩৫),ও রাঙ্গাবালী উপজেলার চরবেষ্টিন ১নং ওয়ার্ডের মৃত খলিল চৌকিদারের ছেলে (২) মো. শাহজাদা (৩২) কে হাতেনাতে গ্রেফতার করেন। এসআই তারেক মাহমুদ নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজ করা হয়েছে।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, আমরা আসামীদের মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছি এবং এসআই তারেক মাহমুদ বাদী হয়ে মামলা করেছেন। আসামীদের আদালতে প্রেরণ করবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!