অবশেষে আলোচিত কলাপাড়ার সেই ইউএনও বদলি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
অবশেষে আলোচিত কলাপাড়ার সেই ইউএনও বদলি

অবশেষে আলোচিত কলাপাড়ার সেই ইউএনও বদলি

বিশেষ প্রতিবেদন।। কলাপাড়া উপজেলার আলোচিত সেই ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে অবশেষে বদলি করা হয়েছে। রবিবার (১৪ আগষ্ট) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. শাহীন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, আলোচিত ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক (পরিচিতি নম্বর ১৭২৭৩) কে পাশ্ববর্তী বরগুনা জেলার আমতলী ইউএনও হিসেবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদায়ন করা হয়েছে। আলোচিত ইউএনও’র বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহ তদন্তের স্বার্থে তাকে ১৮ কি.মি. দূরত্বের আমতলী উপজেলায় বদলির আদেশ দেয়া হয়েছে বলে জানায় সূত্রটি।

এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের অন্তরালে ৪২ বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র স্বাক্ষর নিয়ে গুঞ্জন ওঠে। এ ঘটনায় জেলা প্রশাসনের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। এছাড়া এ বিষয়ে কলাপাড়া থানায় ভূমি অফিস সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে একমাত্র আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের নামে একটি ফৌজদারী মামলা দায়ের হয়। পরে মামলার এজাহারভূক্ত প্রধান আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ।
শীঘ্রই এ মামলার অপরাধ সম্পর্কিত বিষয়টি তদন্তে মাঠে নামছে দুদুক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!