গলাচিপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

গলাচিপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় পৃথক এলাকায় বজ্রপাতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বজ্রপাতে নিহত দুইজন হলেন চরকাজল এলাকার মামুন প্যাদা (৩৮) ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার (৫০)। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম তাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

গলাচিপা থানা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ করে বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় মামুন বাড়ির কাছে পুকুর পাড়ে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অপরদিকে, একই সময় গলাচিপা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার কৃষিজমিতে কাজ করছিল। পৌর এলাকার বঙ্গবন্ধু উপশহরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, বজ্রপাতে গলাচিপা উপজেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!