আমতলীতে বিএনপি’র নতুন কমিটির পরিচিতি সভা | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে বিএনপি’র নতুন কমিটির পরিচিতি সভা

আমতলীতে বিএনপি’র নতুন কমিটির পরিচিতি সভা

আমতলী প্রতিনিধি।। আমতলী উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিএনপি’র উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আমতলী একে স্কুল সংলগ্ন বিএনপি অফিস কার্যালয়ে উপজেলা বিএনটির আহবায়ক মোঃ জালাল আহম্মেদ ফকিরের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রিয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ্জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপি আহবায়ক মাহবুল আলম ফারুক মোল্লা, সদস্য সচিব তারিকুজ্জামান টিটুকে শুভেচ্ছা জানিয়ে পরিচিতি সভার কার্যক্রম শুরু হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, বিএনপি নেতা অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির ফকির ও পৌর বিএনপির সদস্য সচিব জালাল খান প্রমুখ।

উল্লেখ্য গত ২ আগষ্ট বরগুনা জেলা বিএনপি’র আবহবায়ক কমিটির সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে জালাল আহম্মেদ ফকিরকে আহবায়ক ও কামরুজ্জমান হিরু মৃধাকে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।

ওই কমিটি ঘোষনার পরে আমতলী উপজেলার তৃণমুল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে। তৃণমুল নেতাকর্মীদের তোপের মুখে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব গত ৬ সেপ্টেম্বর পুনরায় কমিটি ঘোষনা করেন। ওই কমিটিতে জালাল আহসেম্মদ ফকিরকে আহবায়ক ও তুহিন মৃধাকে সদস্য সচিব করে ৪৪ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!