সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২ কলাপাড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতি ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধ/ন
গলাচিপার পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য

গলাচিপার পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য

সঞ্জিব দাস,গলাচিপা: গলাচিপায় তিন দিন ধরে বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করছেন গলাচিপা-দশমিনা এলাকার সংসদ সদস্য এসএম শাহাজাদা। গলাচিপা ও দশমিনা উপজেলার ৩৯টি দুর্গা মন্দিরে ১১৭টি সিসি ক্যামেরা প্রদান করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখা ও গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটি এমপি এসএম শাহজাদা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহকে রবিবার রাতে কালীবাড়ি মন্দির আঙ্গিণায় সংবর্ধনা দেয়া হয়।

কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দীলিপ বণিকের সভাপতিত্বে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়। মন্দিরের নিরাপত্তার জন্য ১১৭টি সিসি ক্যমেরা দেয়ায় সনাতন ধর্মাবলম্বীরা এমপি এসএম শাহাজাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমপি এসএম শাহজাদা বলেন, ৩৯টি মন্দিরে তিনটি করে সিসি ক্যমেরা দিতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছেও তিনি কৃতজ্ঞ তারা মন্দিরের জন্য দান গ্রহণ করেছেন। শনিবার ষষ্ঠী পূজার দিন থেকে সোমবার তিন দিনব্যাপী এমপি এসএম শাহাজাদা গলাচিপার ২৯টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দীলিপ বণিক, সাধারণ সম্পাদক তাপস, দত্তসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

গলাচিপা উপজেলায় ২৯টি মন্দিরে ১ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গপূজার নিরাপত্তার জন্য এমপি এসএম শাহজাদা ২৯টি মন্দিরে ৮৭টি সিসি ক্যামেরা প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!