আমতলীতে ব্যবসায়ীর সারা জীবনের অর্জন এক নিমেশেই আগুনে পুড়ে শেষ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে ব্যবসায়ীর সারা জীবনের অর্জন এক নিমেশেই আগুনে পুড়ে শেষ

আমতলীতে ব্যবসায়ীর সারা জীবনের অর্জন এক নিমেশেই আগুনে পুড়ে শেষ

আমতলী প্রতিনিধি: ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন সিপাইর সারা জীবনের অর্জন এক নিমেশেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । সর্বস্ব হারিয়ে তিনি পথে বসেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কালিবাড়ী এলাকার তুলাতলী স্ট্যান্ডে সোমবার দিবাগত গভীর রাতে।

জানাগেছে,উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী গ্রামের শাহ আলী সিপাইর ছেলে মোঃ মোশাররফ হোসেন সিপাই ছোটবেলা থেকেই মুদি মনোহরদি ব্যবসা করে আসছেন। গত ২৪ বছর ধরে ব্যবসায়ে বেশ সফলতা অর্জন করেছেন তিনি। এ ব্যবসার প্রতিষ্ঠানের আয় দিয়েই চলে তার সংসার। সোমবার দিবাগত গভীর রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে তার দোকানের সমুদয় মালামাল পুড়ে চাই হয়ে যায়। এতে তার অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন সিপাই।

ব্যবসায়ী মোশাররফ হোসেন সিপাই কান্না জনিত কন্ঠে বলেন, মোর সব এ্যাক নিমিশেই শ্যাষ অইয়া গ্যাছে। মুই হারাজীবন য্যা আয় হরছি হ্যা আগুনে পুইর‌্যা গ্যাছে। মুই অ্যাহন গুড়াগাড়া লইয়্যা কি খামু? বিভিন্ন এনজিও থেকে লোন লইছি হ্যা কি দিয়া দিমু? এ্যার চাইতে আল্লায় মোরো লইয়্যা গ্যালেও ভালো অইতে।

উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন, ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদু্যুতিক সট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, খোজ খবর নিয়ে ক্ষতিগ্রস্থকে আর্থিক সহায়তা দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!