মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন

আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন

আপন নিউজ অফিস: কলাপাড়ায় “আমরা কলাপাড়াবাসী” নামক স্বোচ্ছাসেবী সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে মোঃ নজরুল ইসলাম সভাপতি ও অহিদুল ইসলাম শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

কমিটির সদস্যরা আগামী ২০২৩ সালের জন্য দায়িত্ব পালন করবেন। আমরা কলাপাড়াবাসী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন পরিচালনা করে মুহাম্মদ আল ইমরান, প্রধান নির্বাচন কমিশনার ও নাজমুস সাকিব নির্বাচন কমিশনার।

১২ ডিসেম্বর সকাল ১১.২০ কমিটি নির্বাচিত সদস্যদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার নাজমুস সাকিব এবং ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আল ইমরান ।

নির্বাচনে বেশকিছু পদে মনোনয়ন ফরম সংগ্রহ না হওয়ার কারণে ঐ পদ শূন্য রয়েছে,, বাকি পদে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে।

কমিটির অন্য সদস্যরা হলেন, রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি, মোঃ হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক, হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান রাতুল, কোষাধ্যক্ষ, মৈনুল হাসান নিরব, দপ্তর সম্পাদক

আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নেসার উদ্দিন বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক কর্মশালা ও অসহায় দারিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ , চিকিৎসা সেবা, রক্তদান সহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। নবগঠিত কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনের কর্ম-পরিধি আরও প্রসারিত হবে বলে আমি মনে করি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!