মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র
’আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকায় ভোট দিন’

’আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকায় ভোট দিন’

বিশেষ প্রতিবেদন: কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন কাউন্সিল মাধ্যমিক বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্নাঢ্য আয়োজনে বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিববুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে সকাল ৯টায় শান্তির পায়রা ও রঙীন বেলুন আকাশে উড়িয়ে বিদ্যালয়ের এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার উৎকর্ষ সাধন ও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ নাগরিক গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন। উপক‚লের এই স্কুলটি থেকেও তথ্য প্রযুক্তির আলো ছড়াতে অচিরেই কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে স্কুলে আসতে পারে সেজন্য সড়ক যোগাযোগ উন্নয়ন সহ স্কুলে নতুন ভবন নির্মান ও শ্রেনী কক্ষে নতুন আসবাব পত্র সরবরাহে তিঁনি সকলকে আশ্বস্ত করেন। এজন্য তিঁনি সকলকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারও নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।

এরপর প্রধান অতিথি শিক্ষার্থীদের আকর্ষনীয় কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেড মে উপস্থিত থেকে ছালাম গ্রহন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির, ইউসি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়মীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম সহ স্থানীয় বিশিষ্টজন ও অভিভাবকবৃন্দ।

স্কুল শিক্ষার্থীদের আকর্ষনীয় ডিসপ্লে ও কুচকাওয়াজ শেষে মশাল প্রজ্জ্বলন করে খেলার মাঠ প্রদক্ষিন করে এক শিক্ষার্থী। এর সাথে সাথে দৌড়, লাফ, সাঁতার, মোরগ যুদ্ধ সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রতিযোগীতা শুরু হয়।

বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহনের শুরু হয় আবৃত্তি, কুরান তেলওয়াত, নাচ, গান, কবিতা, কৌতুক, গজল প্রতিযোগীতা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!