কলাপাড়া উপজেলা আ’লীগ সভাপতির বহিস্কার দাবীতে মানববন্ধন অব্যাহত | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়া উপজেলা আ’লীগ সভাপতির বহিস্কার দাবীতে মানববন্ধন অব্যাহত

কলাপাড়া উপজেলা আ’লীগ সভাপতির বহিস্কার দাবীতে মানববন্ধন অব্যাহত

আপন নিউজ অফিসঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকে ‘রাতের আঁধারের ভোট’, ‘আওয়ামীলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে’ এবং বর্তমান সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান কে ‘রাজাকার পুত্র’ বলে বেফাঁস মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমানকে দল থেকে বহিস্কারের দাবীতে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের উদ্যোগে অব্যাহত ভাবে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে নাচনাপাড়া চৌরাস্তা মাছ বাজার এলাকায় টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আলী।

একদিন সকালে বেলা ১১ টায় মহিপুর শেখ রাসেল ব্রীজের নিচে মহিপুর থানা ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্দোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জামাল হাওলাদারসহ নেতাকর্মীরা। এসময় বক্তারা নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য ও দলীয় এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি করেন।

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) বিকালে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও তাঁতি লীগের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুবলীগ নেতা ও কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ। এ সময় বক্তারা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন কর ও দলীয় এমপি কে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যর দায়ে অবিলম্বে মাহবুবুর রহমানের বিরুদ্ধে দলীয় শাস্তি নিশ্চিতের দাবি করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!