মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
পটুয়াখালী-৪ আসনের জাসদ মনোনীত প্রার্থীর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

পটুয়াখালী-৪ আসনের জাসদ মনোনীত প্রার্থীর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

আপন নিউজ অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত মশাল প্রতিকের প্রার্থী সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে কলাপাড়ায় কর্মরত গনমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময়ের মধ্য দিয়ে প্রচার কাজ শুরু করেছেন। মত বিনিময় সভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ দেখেছি কিন্তু অংশ গ্রহন করতে পারিনি। তবে দেশ ও সাংবিধান রক্ষায় নির্বাচনে অংশ গ্রহন করেছি। তিনি দেশ রক্ষায় আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে দলমতের উর্ধে উঠে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান। গনমাধ্যম কর্মীদের কাছে তাকে সহায়তা করার আহবান জানান।

এসময় জাসদ উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক নাহিদ পারভেজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক অমল মুখার্জী, মোহসীন পারভেজ, শরীফুল হক শাহীন, আলহাজ্ব এনামূল হক, ইমরান ফরাজী, মোয়াজ্জেম হোসেন, ওমর ফারুক প্রমূখ।

এসময় কলাপাড়ায় কর্মরত প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!