মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে সড়ক দূর্ঘটনায় স্ব-মিল মিস্ত্রি নিহত

আমতলীতে সড়ক দূর্ঘটনায় স্ব-মিল মিস্ত্রি নিহত

আমতলী প্রতিনিধিঃ পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তারবাড়ী স্ট্যান্ডে রাস্তা পাড় হয়ে স্ব-মিলে যাওয়ার সময় বাসের চাপায় গুরুতর আহত রাজা মিয়া (৪৫) মারা গেছে। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।

জানাগেছে, উপজেলার ডালাচারা গ্রামের নয়া মিয়ার ছেলে রাজা মিয়া (৪৫) পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তারবাড়ী বাস স্ট্যান্ডের পাশে আনোয়ার সিকদারের স্বমিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বিকেল ওই স্ব-মিলে রাস্তা পাড় হয়ে যাচ্ছিল। এমন সময় লেবুখালী থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে রাজা মিয়া গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মেহেরীন আশ্রাফ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে তার মৃত্যু হয়। বুধবার দুপুরে তার মরদেহ স্বজনরা গ্রামের বাড়ীতে নিয়ে আসে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।

স্বমিল মালিক আনোয়ার সিকদার বলেন, রাস্তা পাড় হওয়ার সময় একটি বাস রাজা মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!