মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় বাতিঘর সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়ায় বাতিঘর সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ “সুর,সঙ্গীত সুস্থ সংস্কৃতি সৃষ্টিতে”স্লোগানে বাতিঘর সাংস্কৃতিক সংসদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও  সাংস্কৃতিক কর্মশালা দারুল ইহসান ট্রাষ্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বাতিঘর সাংস্কৃতিক সংসদের পরিচালক, সহকারী পরিচালক ও কর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বাতিঘর সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান নাজমুস সাকিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন “কলরব” শিল্পী গোষ্ঠীর সিনিয়র সদস্য মুহাম্মদ ওমর আবদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইহসান মডেল মাদরাসার প্রিন্সিপাল মাও আবদুল মোমেন, বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট কলাপাড়া শাখার সভাপতি ও বাতিঘর সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ডা. ইব্রাহিম খলিল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাফসান রিমন, কোষাধ্যক্ষ মৈনুল হাসান নিরব, বাতিঘর সাংস্কৃতিক সংসদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান রাতুল, সিনিয়র সদস্য রাওফিন রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

প্রধান অতিথি মুহাম্মদ ওমর আবদুল্লাহ বলেন, একটি গান, একটি অভিনয় বা একটি ম্যাগাজিনের মাধ্যমে সংস্কৃতির বহিঃপ্রকাশ হয় না। মানুষের সামগ্রিক জীবনকে সুন্দর সুশৃঙ্খল ভাবে সাজানো হলো সংস্কৃতির আসল প্রকাশ। তিনি সাংস্কৃতিক সংগঠনগুলোর সমৃদ্ধি কামনা করেন। বাতিঘর সাংস্কৃতিক সংসদের সামগ্রিক কাজকে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!