কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় অর্ধ শতাধিক দুঃস্থ, অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর উপহারের অর্থ সহায়তার চেক। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষ পায়রায় প্রধানমন্ত্রীর পক্ষে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তার এ চেক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি।

এসময় তিনি বলেন, ‘সন্ত্রাস, শালিজ বাণিজ্য, চাঁদাবাজি মুক্ত শান্তিময় কলাপাড়া প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। সাধারণ মানুষের শান্তি বিঘ্নিতকারী সে যেই হোক, আমার দলের নেতাকর্মী হলেও আমি তাকে ছাড় দেব না।’

কলাপাড়া ইউএনও মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ, মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির কবির প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া প্রমূখ।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ পায়রার শুভ উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী অনুষ্ঠান স্থলে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন কলাপাড়া ইউএনও।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কলাপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় মানুষকে ৪০ লক্ষ টাকার অর্থ সহায়তা দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!