কলাপাড়ায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

কলাপাড়ায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

সুজন মৃধাঃ কলাপাড়ায় ব্যাচ ভিত্তিক সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর ফ্রি স্বাস্থ্য ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা এসএসসি ৯৯ ব্যাচের সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ প্রতিবছরের মতো এবারেও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি এ স্বাস্থ্য সেবার আয়োজন করে। এবারের স্বাস্থ্য সেবায় ডায়াবেটিস, কিডনী, হৃদরোগ চিকিৎসায় ৪ শত ১৬ জন সেবাগ্রহীতারা এ ফ্রি স্বাস্থ্য সেবা গ্রহন করে।

স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডা. মোঃ সাইফুর রহমান, এমবিবিএস, এমডি (এন্ডোক্রাইনোলজি) প্রাক্তন সহকারী অধ্যাপক শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তরা, ঢাকা। মেডিসিন স্পেশালিস্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা. শামীম আহমেদ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (মেডিসিন) এমডি (কার্ডিওলজি) শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল। মেডিসিন, কিডনি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. গোলাম কিবরিয়া হিমু, এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) সিসিডি (বারডেম), এফসিপিএস (মেডিসিন, এফপি) এমএসিপি (আমেরিকা) এম.ডি (নেফ্রোলজি) শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!