“এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল” স্লোগানে কলাপাড়ায় মুখরিত | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
“এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল” স্লোগানে কলাপাড়ায় মুখরিত

“এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল” স্লোগানে কলাপাড়ায় মুখরিত

সৈয়দ রাসেলঃ কলাপাড়ায় “এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল” স্লোগানে স্লোগানে মুখরিত উপজেলা শহর। (০১ ডিসেম্বর) রবিবার বিকাল সাড়ে ৪ টায় এ আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা এবং অলিগলি প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে শেষ হয়।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক’র নেতৃত্বে আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহীদ মাতুব্বর, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, অ্যাড. আবুল হোসেন, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক অংশগ্রহণ করে।

উল্লেখ্য যে, রবিবার (০১ডিসেম্বর) সকালে মহামান্য হাইকোর্ট’র বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ একুশে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন। মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!