বানারীপাড়ায় প্রভাব খাটিয়ে পার্শ্ববর্তী দাগের খাস জমি দখল করে বিক্রি | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বানারীপাড়ায় প্রভাব খাটিয়ে পার্শ্ববর্তী দাগের খাস জমি দখল করে বিক্রি

বানারীপাড়ায় প্রভাব খাটিয়ে পার্শ্ববর্তী দাগের খাস জমি দখল করে বিক্রি

মাইদুল ইসলাম শফিক,বানারীপাড়াঃ বরিশালের বানারীপাড়ায় প্রভাব খাটিয়ে নিজের জমির দাগের বাহিরে খাস জমি দখল করে বিক্রি’র অভিযোগ পাওয়া গেছে।উক্ত দাগের বহির্ভূত জমি ক্রয় করে সর্বস্ব হারিয়েছে সাত থেকে আটটি পরিবার। ঘটনাটি বানারীপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দা সাকিরের সাথে ও ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী সাকির জানান,২০২০ সালে জানুয়ারি মাসের ২২ তারিখ পৌর শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সত্য রঞ্জন কুন্ডুর নিকট থেকে ১৮৩ নং দাগের ১.৭৪ শতাংশ জমি ক্রয় এবং তাদের দেখানো স্থানে ভোগ দখল করি এবং পরবর্তীতে খেজুর বাড়ি আবাসন প্রকল্প বাস্তবায়ন করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশক্রমে সার্ভেয়ার জমি জরিপ করলে আমি জানতে পারি যে সত্যরঞ্জন কুন্ডু আমার সাথে প্রতারণা করে উক্ত তফশিলীভুক্ত জমি আমাকে বুঝিয়ে না দিয়ে ওই একই মৌজায় একই খতিয়ানের ১৮২ নং দাগের অন্তর্ভুক্ত সরকারি খাস জমি যা পূর্বে খাল ছিল তাই বুঝিয়ে দেয়। আমি জমিজমা সম্পর্কে ভালো না বোঝায় উক্ত জমিতে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে একতলা ভবন বিশিষ্ট বসতবাড়ি নির্মাণ করি যার এখন আনুমানিক মূল্য ৪০,০০,০০০ টাকা।

সাকির আরো জানান, তিনি সরকারি খাস জমিতে থাকতে চান না।এই প্রতারণার শিকার হয়ে সত্য রঞ্জন কুন্ডের কাছে তার জমির দামসহ ক্ষতি পূরণ দাবি করেন।

এদিকে সত্য রঞ্জন কুন্ডু বিভিন্ন সময়ে টাকা ফেরত দেয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ এড়িয়ে যায়। তাই ভুক্তভোগী সাকির বানারীপাড়া থানায় সত্যরঞ্জন কুন্ডুকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি যার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

উক্ত বিষয়টিকে কেন্দ্র করে পৌর শহরের জনমনে বিভিন্ন প্রশ্নের উত্থাপন ও ক্ষোভের সঞ্চার সৃষ্টি করেছে।এছাড়াও সত্য রঞ্জন কুন্ডুর প্রতারনায় আরো ৭/৮ টি পরিবার খাস জমিতে পাকা বসতঘর গড়ে তুলে তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার দ্বারপ্রান্তে পৌছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!