শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রশংসায় ভাসছেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কলাপাড়ায় বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা, ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ কলাপাড়ায় পালিত বলি মহিষের হা’ম’লা’য় কৃষকের মৃ’ত্যু বাবার একাধিক বিয়ের প্রতিবাদ করায় আমতলীতে বাবার নেতৃত্বে ছেলে খু’ন উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মামুন কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা পাখিমারা এজেন্ট ব্যাংকে অর্থ আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি ‘গভীর ষ’ড়য’ন্ত্র’ কলাপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অ’বৈ’ধ’ভাবে প্রার্থী হওয়ার অভিযোগ
গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা

গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা

গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা

সঞ্জিব দাস, গলাচিপাঃ স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী-২০২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী গলাচিপা সদর এনজেড আলিম মাদ্রাসার তিন শিক্ষার্থী ও দুই শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জানা যায়, স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী-২০২৬ প্রতিযোগিতায় গলাচিপা সদর এনজেড আলিম মাদ্রাসার তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের সেরা ১০ বিজয়ীর তালিকায় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান এবং উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) মো. আল আমিন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও আবুজর মো. ইজাজুল হক শিক্ষার্থীদের ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নতুন নতুন উদ্ভাবনী কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগকে বিভিন্ন সামাজিক সংগঠন, গণঅধিকার পরিষদ, উপজেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!