বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ পটুয়াখালীর কলাপাড়ায় পাঠদান কক্ষে পড়ে গিয়ে আঘাত পেয়ে চিৎকার করায় ৬ষ্ঠ শ্রেণির এক শিশু শিক্ষর্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার (২৭অক্টোবর) দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরে বিজ্ঞান বিভাগের পাঠদান কালে এ ঘটনা ঘটে।

শিক্ষকের এমন বেদম প্রহারে বাসায় এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহত শিশু শিক্ষার্থী আরেফিন ছিদ্দিকি ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের ছেলে।

শিশুটির বাবা বলেন, আমার ছেলেটার মাত্র এগারো বছর বয়স। বিদ্যালয়ে পাঠদান কালীন সময়ে আরেফিন পড়ে গিয়ে পায়ে ব্যাথা পাওয়ায় একটু জোরে চিৎকার করে ওঠে। এসময় প্রতিষ্ঠানের খন্ডকালীন শিক্ষক রাশেদ সাহেব কোন কিছু জিজ্ঞেস না করেই কক্ষে ঢুকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে ছেলেকে আহত করে।

তিনি বলেন, ওই শিক্ষকের বেত্রাঘাতে আরেফিনের শরীরে কিছু অংশ ফেটে রক্ত ঝড়ছে। এছাড়া প্রতিটি আঘাতই গুরুতর এবং ফোলা জখম হয়েছে। তিনি বলেন, এবিষয়ে পরে ইউএনও মহোদয়ের কাছে অভিযোগ দিলে তিনি ওই খণ্ডকালীন শিক্ষককে ডেকেছিলেন।

তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, আমি এবিষয়ে কিছু বলতে পারব না।

এদিকে আহত শিশুর সহপাঠীরা জানান, আরেফিন পড়ে গিয়ে ব্যাথা পাওয়ায় জোরে চিৎকার দিয়েছে। কিন্তু স্যার এসেই পেটাতে শুরু করেছে। কিছু জিজ্ঞেসও করেনি।

এঘটনায় অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন, রাশেদ ফোন ইউজ করেন না। ফলে ওই শিক্ষকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, এবিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের কাছে যাওয়া হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারব না।

এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে উভয় পক্ষই এসেছিল। ওই শিক্ষক ক্ষমা চেয়েছেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!