বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা
কলাপাড়া প্রতিনিধি: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এতে সিপিপির কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আযাদ।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply