মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটো রিকশা-টেম্পু শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটি গঠন কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স লালুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদার চাইলেন দোয়া ও সমর্থন তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়ম; তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপ-পরিচালকের আমতলীতে ১৪৫ অ’বৈ ধ স্থাপনা উচ্ছেদ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন কলাপাড়ায় জমির খাজনা ৫ হাজার টাকা, দাখিলায় জমা ২৬০! কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১
কলাপাড়ায় অটো রিকশা-টেম্পু শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটি গঠন

কলাপাড়ায় অটো রিকশা-টেম্পু শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটি গঠন

কলাপাড়ায় অটো রিকশা-টেম্পু শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটি গঠন

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অটো রিকশা ও অটো টেম্পু শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

পটুয়াখালী জেলা অটো রিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- খুলনা ১৯২৮) সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ৮ অক্টোবর জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবুল বাসার (মাসুম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মো. আজিম তালুকদারকে সভাপতি, মো. বশির হাওলাদারকে সিনিয়র সহসভাপতি এবং মো. মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহসভাপতি হিসেবে রয়েছেন রাকিব, মো. উজ্জ্বল হাওলাদার ও মো. জাকির হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. তরিকুল ইসলাম (জনি) ও মো. সিপনকে। সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব গণপতি, সহসাংগঠনিক সম্পাদক শ্রী নিলয়, দপ্তর সম্পাদক অন্ত চন্দ্র কীর্তনীয়া, প্রচার সম্পাদক মো. সবুজ ফকির এবং লাইন সম্পাদক হিসেবে রয়েছেন সৌরভ চন্দ্র কীর্তনীয়া ও মো. সানু হাওলাদার।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. হারুন, শহিদ, মো. নেছার, আব্বাস, মো. রুবেল হাওলাদার ও মো. ফোরকান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটি কলাপাড়া উপজেলার অটো রিকশা ও অটো টেম্পু শ্রমিকদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষা এবং তাদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে কোনো ধরনের বেআইনি বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে জেলা কমিটি কোনো পূর্বনোটিশ ছাড়াই উপজেলা কমিটির কার্যক্রম বা কমিটি বাতিল করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!