বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় জমির খাজনা ৫ হাজার টাকা, দাখিলায় জমা ২৬০!

কলাপাড়ায় জমির খাজনা ৫ হাজার টাকা, দাখিলায় জমা ২৬০!

কলাপাড়ায় জমির খাজনা ৫ হাজার টাকা, দাখিলায় জমা ২৬০!

মেজবাহউদ্দিন মাননুঃ এক একর ৬৩ শতক জমির খাজনা পরিশোধ করতে ধানখালী ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিলেন দুবাই প্রবাসী ওমর ফারুক। প্রথমে তার কাছে আট হাজার টাকা দাবি করেন ভূমি উপসহকারী কর্মকর্তা তারিকুল ইসলাম। পরে পাঁচ হাজার টাকায় রফা হয়। কিন্তু তাঁকে যে দাখিলা দেয়া হয়েছে সেখানে মাত্র ২৬০ টাকা জমা দেখানো হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার ঘটনা। টাকার সাথে হিসাব না মেলায় জিজ্ঞেস করেছিলেন ওমর ফারুক, কিন্তু এনিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে এবং ফল ভালো হবে না বলেও হুমকি দেয়া হয়েছে। লিখিত এমন অভিযোগে ভুক্তভোগী ধানখালীর বাসীন্দা দুবাই প্রবাসী ওমর ফারুক প্রতিকার চেয়েছেন।

গত ৬ অক্টোবরের ঘটনা। এমনকি প্রথমে ওই ভূমি উপসহকারী কর্মকর্তা ১৭-১৮ হাজার টাকাও দাবি করেছিলেন। পরবর্তীতে আট হাজার টাকা ও এক পর্যায়ে পাঁচ হাজার টাকা নিয়ে বলেন আমি যা লিখি কিছু বলতে পারবেন না। অবশেষে ২৬০ টাকার দাখিলা ধরিয়ে দেওয়া হয়েছে।

অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ওই নামে কাউকে চেনেন না। টাকা লেনদেনের বিষয়টি সম্পুর্ণ অস্বীকার করেন। অভিযোগকারীকে তাঁর সঙ্গে যোগাযোগ করতেও বলেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসীন সাদেক জানান, বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!