বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে ১৪৫ অ’বৈ ধ স্থাপনা উচ্ছেদ

আমতলীতে ১৪৫ অ’বৈ ধ স্থাপনা উচ্ছেদ

আমতলীতে ১৪৫ অ’বৈ ধ স্থাপনা উচ্ছেদ

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌর প্রশাসকের উদ্যোগে পৌর শহরের চৌরাস্তা ও সরকারী কলেজে যাওর সামনের ১৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভা কর্তৃপক্ষ এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

জানাগেছে, আমতলী পৌর শহরের সহস্রাধীক ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছে। এতে মানুষ ও যানবাহন চলাচলে বিগ্ন সৃষ্টি হচ্ছে। নিবিঘ্নে মানুষ ও যানবাহন চলাচল করতে রবিবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। রবিবার সন্ধ্যায় পৌর প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে পৌরসভা কর্তৃপক্ষ ১৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

ভুক্তভোগী শহিদুল চৌকিদার, শাহ আলম, জাহাঙ্গীর হোসেন ও শহীদ কবিরাজ বলেন, আমাদের নোটিশ না দিয়েই পৌরসভা কর্তৃপক্ষ স্থাপনা ভেঙ্গে ফেলেছে। এতে আমাদের মালামাল নিয়ে সমস্যায় পরতে হয়েছে।

আমতলী পৌরসভা প্রশানিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, ১৪৫টি অবৈধ স্থাপনা অপসারণে নোটিশ করা হয়েছে। কিন্তু দখলবাজরা অবৈধ স্থাপনা অপসারণ করেনি, তাই ভেঙ্গে ফেলা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, মানুষ ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!