বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মা দ ক সেবনের দায়ে কুয়াকাটা এক্সপ্রেসের দুই চালকের জেল কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবকের পুরস্কার কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পেলেন কলাপাড়ার রোকসানা আক্তার রুজি কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় একজনকে জরিমানা, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় অটো রিকশা-টেম্পু শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটি গঠন কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স লালুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদার চাইলেন দোয়া ও সমর্থন তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়ম; তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপ-পরিচালকের
রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পেলেন কলাপাড়ার রোকসানা আক্তার রুজি

রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পেলেন কলাপাড়ার রোকসানা আক্তার রুজি

রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পেলেন কলাপাড়ার রোকসানা আক্তার রুজি

রাসেল মোল্লাঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রোকসানা আক্তার রুজি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদান এবং মানবিক সেবায় নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। তাঁর এ অর্জনে কলাপাড়া উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোকসানা আক্তার রুজি জানান, এ সম্মাননা তাঁর জীবনের অন্যতম গৌরবময় ও স্মরণীয় অর্জন। দীর্ঘদিনের স্বেচ্ছাসেবামূলক কাজ এবং দুর্যোগে মানুষের পাশে থাকার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তিনি এ পদককে দেখছেন।

এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর প্রয়াত বাবা আলহাজ্ব রফিকুল ইসলাম মৃধাকে স্মরণ করেন। জীবনের ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে বাবার অবদানের কথা উল্লেখ করে তিনি এ অর্জন তাঁর বাবার স্মৃতির প্রতি উৎসর্গ করেন।

এ ছাড়া কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সিপিপির সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

রোকসানা আক্তার রুজি বলেন, স্বেচ্ছাসেবা শুধু পদক বা সম্মাননার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখাই এর মূল লক্ষ্য। এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

কলাপাড়ার একজন স্বেচ্ছাসেবকের এ অর্জনে স্থানীয় পর্যায়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর এ স্বীকৃতি দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কাজে অন্যদেরও উৎসাহিত করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!