বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবকের পুরস্কার
আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার ইভান মাতুব্বর ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলুর হাত থেকে সম্মাননা মেডেল ও সনদ গ্রহণ করেন।
ইভান মাতুব্বর এর আগেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক এবং শ্রেষ্ঠ ক্ষুদ্র মৎস্য উৎপাদনকারীর পুরস্কার অর্জন করেছেন। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নানামুখী সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এই স্বীকৃতি তাঁর সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply