বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
কলাপাড়ায় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নীলরতন কুন্ডু নিলয়ঃ পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক ও সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া ও মহিপুর থানার ওসি, কলাপাড়া ও মহিপুর জোনের পল্লী বিদ্যুতের ডিজিএম,কলাপাড়া পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব নীলরতন কুন্ডু নিলয় সহ অন্যান্য উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা। সভায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপজেলার ১৭ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া মাঠে পুলিশের টহল টিম দায়িত্ব পালনের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন। এছাড়াও সকল মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply