বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ সচেতনতা বৃদ্ধি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে এবং সিডার ফান্ডের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় যুবক-যুবতী, শিক্ষার্থী, সঞ্চয় দলের সদস্য ও এলাকার লোকজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদ আলম। বিশেষ অতিথি ছিলেন নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দুলাল হোসেন বাবুল এবং স্থানীয় ইউপি সদস্য হামিদা বেগম, চায়না বেগম ও আমির হোসেন খান।
এ সময় থ্রাইভ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্মু, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল চন্দ্র দাসসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম আল আমিন।
প্রধান অতিথি বলেন, দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ কার্যক্রমের সূচনা করতে হবে নিজ পরিবার থেকেই।
অনুষ্ঠানে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর উপায় নিয়ে আলোচনা, শিক্ষার্থী ও যুবক-যুবতীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, সচেতনতামূলক নাটিকা, দুর্যোগবিষয়ক পটগান এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply