বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান পায়রা নদীর ব্লক নির্মাণে লবণাক্ত বালু, ঝুঁকিতে শত কোটি টাকার উন্নয়ন পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস কলাপাড়ায় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মা দ ক সেবনের দায়ে কুয়াকাটা এক্সপ্রেসের দুই চালকের জেল কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবকের পুরস্কার কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পেলেন কলাপাড়ার রোকসানা আক্তার রুজি কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় একজনকে জরিমানা, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট
পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস

পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস

পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস

পটুয়াখালী প্রতিনিধি: পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীতে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ছিল “Shared Vision for a Better World – Affordable and Clean Energy”, যার বাংলা অর্থ “অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি”।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী আশরাফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার জনাব মোঃ আবু ইউসুফ, বিপিএম (সেবা) এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মহসিন উদ্দীন।

অনুষ্ঠানে বিএসটিআইয়ের বিভিন্ন কার্যক্রম, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে স্লাইডের মাধ্যমে বিস্তারিত উপস্থাপনা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালীর উপপরিচালক (পুরকৌশল ও যন্ত্রকৌশল) ও অফিসপ্রধান জনাব মোঃ মুরসালীন মাহফুজ।

সভায় স্থানীয় ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের সভাপতি বিএসটিআইয়ের কার্যক্রম, পণ্যের মান নিশ্চিতকরণ এবং ব্যবসা-বাণিজ্যে মানসম্মত পণ্যের ব্যবহার নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ আবু ইউসুফ বলেন, শুধু একে অপরকে দোষারোপ না করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সবাই সচেতন হলে দেশের উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। পণ্যের মান বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব চৌধুরী আশরাফুল করিম সবাইকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খাদ্যে ভেজাল মেশানোর মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানটির মাধ্যমে পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য সরবরাহ, ভেজাল প্রতিরোধ এবং সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত পণ্য ও নিরাপদ ভোক্তা পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!