রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
বিএএফ শাহিন কলেজে ভর্তির সুযোগ পেল কলাপাড়ার আনহা, সবার কাছে দোয়া কামনা
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঢালীবাড়ির সন্তান মারজান ইসলাম আনহা ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বিএএফ শাহিন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মারজান ইসলাম আনহা এশিয়ান টেলিভিশনের কলাপাড়া প্রতিনিধি মো. দিদারুল ইসলাম দোলন ঢালীর কন্যা এবং বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ঢালীর নাতনি।
জানা গেছে, গত ১৪ তারিখে অনুষ্ঠিত প্রথম ধাপের ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২৮ তারিখে অনুষ্ঠিত লটারিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয় আনহা। এর মধ্য দিয়ে তার বিএএফ শাহিন কলেজে ভর্তির সুযোগ নিশ্চিত হয়েছে।
মেয়ের এ অর্জনে আনন্দ প্রকাশ করে দিদারুল ইসলাম দোলন বলেন, “আমার মেয়ের এই নতুন পথচলা সুন্দর, সাফল্যময় ও আলোকিত হোক। সে যেন একজন সৎ, আদর্শবান ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। ওর পরিশ্রম ও সবার দোয়ায় আমাদের জীবনে এই আনন্দের মুহূর্ত এসেছে। সবকিছুই মহান আল্লাহর ইচ্ছা। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।”
মারজান ইসলাম আনহার আগামী শিক্ষাজীবন আরও সাফল্যমণ্ডিত হোক এবং সে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠুক-এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply