রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য; হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ কলাপাড়ায় জমি বিরোধে বি ক্ষো ভ, স্বাক্ষর জাল করে মা ম লা প্রত্যাহারের আবেদনের অভিযোগ কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান পায়রা নদীর ব্লক নির্মাণে লবণাক্ত বালু, ঝুঁকিতে শত কোটি টাকার উন্নয়ন পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস কলাপাড়ায় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র

কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র

কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে অভিযুক্ত আল আমীনের বাড়ির পেছনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খালের পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এবং মাছি উড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে নৌকা নিয়ে কচুরিপানা সরানোর সময় কাপড়ের ব্যাগের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম পরিচালনা করে।

গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে ঘুটাবাছা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু রায়হান। শিশুটির মা রুনা বেগম গৃহস্থালির কাজে বাইরে গেলে সে তার বাবা রাসেল খানের পাশে ঘুমিয়ে ছিল। কিছুক্ষণ পর কুকুরের ডাক শুনে ঘরে ফিরে শিশুটিকে আর খুঁজে পাননি তিনি। এরপর পরিবারের পক্ষ থেকে শিশুটিকে খুঁজতে শুরু করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা রাসেল খান বাদী হয়ে আল আমীনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। নিখোঁজের দিনই কলাপাড়া থানা পুলিশ আল আমীনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

দুই দিন পর শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!