শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান পায়রা নদীর ব্লক নির্মাণে লবণাক্ত বালু, ঝুঁকিতে শত কোটি টাকার উন্নয়ন পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস কলাপাড়ায় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মা দ ক সেবনের দায়ে কুয়াকাটা এক্সপ্রেসের দুই চালকের জেল কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবকের পুরস্কার কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ

কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ

কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু রায়হান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা।

শিশুটির মা রুমা বেগম জানান, সকালে রায়হানকে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি গৃহস্থালির কাজে বাইরে যান। কিছুক্ষণ পর কুকুরের ডাক শুনে ঘরে ফিরে এসে শিশুটিকে আর দেখতে পাননি।

শিশুটির বাবা মো. রাসেল খান জানান, তিনি শিশুটির পাশেই ঘুমিয়ে ছিলেন। নিখোঁজের খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পুকুরে মোটর লাগিয়ে পানি শুকিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা উদ্বেগ দেখা দিয়েছে। ঢাকা-কুয়াকাটা মহাসড়ক কাছাকাছি হওয়ায় কেউ কেউ শিশু পাচারের আশঙ্কা করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শিশুটি নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!