রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে কলাপাড়ার নীলগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে মতবিনিময় সভা কলাপাড়ার ধানখালীতে গ্রাম আদালতের কার্যক্রম বাড়াতে মতবিনিময় সভা প্লাস্টিক দূষণমুক্ত কুয়াকাটা গড়তে পৌরসভার উদ্যোগ, অংশীজনদের পরামর্শ সভা আমতলীতে গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হু”কি’র অভিযোগে ২০ নারীর সংবাদ সম্মেলন টিয়াখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন তানভীর মুন্সী শিক্ষার নামে বাণিজ্য, অনুমোদন ছাড়াই চলছে আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এইচ এম আকবরকে আহ্বায়ক এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. আরিফ সিকদারকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে ক্লাবের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আবু হাসনাত রিমন শিকদার (দৈনিক পুনরুত্থান), রাসেল মোল্লা (দৈনিক বরিশাল আজকাল), রেহান উদ্দিন রেহান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), নয়নাভিরাম গাইন (দৈনিক ডেসটিনি), এইচ আর মুক্তা (দৈনিক তারুণ্যের বার্তা), মো. আসলাম শিকদার (দৈনিক বাংলা), সিয়াম আব্দুল্লাহ (দৈনিক ঢাকা), মো. ছগির হোসেন (বৈশাখী টেলিভিশন) এবং এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের কণ্ঠ)।

এর আগে প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবু হাসনাত রিমন শিকদার।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!