মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
আমতলীতে গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হু”কি’র অভিযোগে ২০ নারীর সংবাদ সম্মেলন

আমতলীতে গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হু”কি’র অভিযোগে ২০ নারীর সংবাদ সম্মেলন

আমতলীতে গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হু”কি’র অভিযোগে ২০ নারীর সংবাদ সম্মেলন

আমতলী প্রতিনিধিঃ ঘর উচ্ছেদ না করলে গান পাউডার মেরে মাসুদ রানা ও তার সহযোগীরা ঘর জালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে এমন অভিযোগ এনে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ভুক্তভোগী আসমা আক্তারসহ ২০ নারী সংবাদ সম্মেলন করেছেন। মাসুদ রানা ও তার সহযোগীদের ভয়ে তারা অতি কষ্টে দিনযাপন করছেন এমন অভিযোগ তাদের। পুলিশ প্রশাসনের কাছে মাসুদ রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী তাদের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামিদা আক্তার, আসমা আক্তার, সুমাইয়া, খাদিজা ও লিজাসহ ২০ নারী বলেন, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার আমিরুদ্দিন খলিফার এক ছেলে সামসুল হক খলিফা ও চার মেয়ে খাতমজান বিবি, মোমেনজান বিবি, আয়শা বিবি ও জয়নব বিবি। আমাদের মা ও খালারা ইসলামী অনুশাসনে চলাফেরা করতো। মামা সামসুল হক খলিফা ভুমি অফিসে চাকুরী করতেন। ওই সুযোগে তিনি তার চার বোনকে ওয়ারিশ বঞ্চিত করে তার নিজের নামে তার বাবা আমিরুদ্দিন খলিফার ২ একর ৪৮ শতাংশ জমি ভুয়া রেকর্ড করে নেন। গত ৩০ বছর ধরে মামা ওই জমি একাই ভোগ দখল করছেন। এ জমি বিভিন্ন সময়ে দাবী করলে মামা না দিয়ে টালবাহানা শুরু করেছেন। কিন্তু ইতিমধ্যে মামা ও তিন খালা মারা যান। মামার ওয়ারিশদের সাথে জমি নিয়ে আলোচনা করতে তারা দিতে অপরগতা প্রকাশ করেন। নিরুপায় হয়ে আমাদের খালা জয়নব বিবি ২০১৬ সালে বরগুনা জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। কিন্তু মামলার বাদী জয়নব বিবি মারা যান। ওই মামলায় এ বছর ৫ অক্টোবর আমাদের পক্ষে রায় হয়। রায় পেয়ে ওই জমিতে আমরা গত শুক্রবার ঘর নির্মাণ করেছি। ওই ঘরে আমরা বসাবাস করে আসছি। কিন্তু জমিতে ঘর নির্মাণ করায় ক্ষুব্দ হন প্রতিপক্ষ মাসুদ রানা, আবু জাফর, সাইফু, সানাউল্লাহ ও আফরোজা খানম পারুলসহ তাদের লোকজন। তারা আমাদের নানাভাবে হয়রানী করে আসছে। তারা আমাদের গান পাউডার দিয়ে ঘর জালিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা শিশু-সন্তানদের নিয়ে ওই ঘরে বসবাস করছি। তারা আরো বলেন, মাসুদ রানা এই জমির কেউ নন কিন্তু তিনি আফরোজা খানম পারুলের পক্ষ নিয়ে আমাদের মেরে ফেলের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা ঘর থেকে বের হতে সাহস পাচ্ছি না। তারা আরো বলেন, আমরা আমাদের জমিতে ঘর নির্মাণ করেছি কিন্তু আফরোজা খানম পারুল ক্ষুব্দ হয়ে আমাদের বিরুদ্ধে ভুমি প্রতিরোধ আইনে হয়রানী করতে মিথ্যা মামলা দায়ের করেছেন। দ্রুত মাসুদ রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী তাদের। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জান্নাতি আক্তার, লামিয়া, রানী বেগম, আবুল বাশার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ খোকন ও ফারুক হাওলাদার প্রমুখ।

সুমাইয়া নামের এক নারী বলেন, রাস্তায় দেখা হলেই মাসুদ রানা আমাকে নানাভাবে কটুক্তিমুলক কথা বলে এবং বেশী বাড়াবাড়ি করলে আমার বাচ্চাকে অপহরণ করবে। আমি ও আমার সন্তান নিয়ে খুব ভয়ে আছি।

এ বিষয়ে মাসুদ রানা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই জমির কোন ওয়ারিশ নই , আমি কেন তাদের হয়রানী করতে যাব? আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, এ বিষয়ে নিয়ে আদালতের আদেশে থানায় মামলা তদান্তাধিন আছে। তারপরও হুমকির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!