বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র

১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র

১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র

আমতলী প্রতিনিধিঃ ১২ বছর পরে ফতুল্লা থানায় খোকন নামের এক ব্যাক্তির হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী মাজেদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার পুর্ব চিলা তার গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিরিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানাগেছে, আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে মাজেদুল ইসলাম মঞ্জু ২০১১ সালে নারায়নগঞ্জ জেলের ফতুল্লা থাকায় খোকন নামের এক ব্যাক্তির হত্যাকান্ডে জড়িত ছিল। ওই মামলায় তিনি দুই বছর কারাভোগ করেন। ২০১৩ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গ্রামের বাড়ীতে পালিয়ে আসে। এরপর তিনি আদালতে হাজির না হয়ে বাড়ীতেই বসবাস করেন। ২০১৪ সালে তার অনুপস্থিতিতে ২৬৮/১৪ মামলায় পেনাল কোড ৩০২/২০১/৩৪ ধারায় নারায়ণগঞ্জ জজ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সাজা ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি (মঞ্জু) পালিয়ে ছিলেন। দন্ডপ্রাপ্তের ১২ বছর পর মঙ্গলবার দুপুরে আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইনের নেতৃত্বে এএসআই মোঃ মাইনুল ইসলাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মঞ্জুকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, মাজেদুল ইসলাম মঞ্জু দীঘৃদিন ধরে এলাকায় বসবাস করে আসছে। তিনি ফতুল্লা থানায় হত্যা মামলার আসামী।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মাজেদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাব- ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন বলেন, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাজেদুল ইসলাম মঞ্জুকে আদালতের বিচারকের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!