রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হারুন কলাপাড়ায় স্বামী কা’রাগা’রে, বসতভিটা দ/খ/ল ও হা/ম/লার অভিযোগে সংবাদ সম্মেলনে আছিয়া বেগম পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা

কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা

কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে খাইরুল ইসলাম (২৬) নামে এক যুবক আ/ত্মহ/ত্যা করেছেন। রোববার (৮ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। মাদকের টাকা জোগাড় করতে না পারলে পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনাও ঘটত। পারিবারিক বিরোধের কারণে তাঁর স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।

নিহতের বাবা আলমগীর হাওলাদার জানান, গত শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য খাইরুল তাঁর কাছে টাকা চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন। রাতে খাবার না খেয়েই ঘুমাতে যান। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।

পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। পরে তাঁরা বাড়িতে ফিরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!