বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময় কলাপাড়ায় কিশোরীকে যৌ/ন নিপীড়নের অভিযোগে মা ম লার প্রধান আ সা মি কবিরাজ গ্রে/প্তা/র  কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হা/ম/লা-ভা/ঙচু/র, ব্যবসায়ীকে মা/রধ/র করার অভিযোগ কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার নামে কিশোরীকে যৌ/ন নি/পীড়নের অভিযোগ, অন্তরঙ্গ ভিডিও ধারণ মা ম লা মানবিক সহায়তায় মিলেছে ঠিকানা, এবার বাড়ি ফেরার অপেক্ষায় ৭০ বছরের শানুখালা তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবের প্রাথমিক সদস্য পদ স্থগিত কলাপাড়া উপজেলা বাউল সংঘের নতুন কমিটি গঠন, সভাপতি শহিদুল ও সম্পাদক শামীম কলাপাড়া নরসুন্দর সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক হলেন তপন চন্দ্র শীল কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আটক শ্রম পরিদর্শক কুয়াকাটায় গার্ডার ব্রিজ: পর্যটন বিকাশের পাশাপাশি নিরাপদ হবে জেলে পরিবার
পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়

পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়

পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়

কলাপাড়া প্রতিনিধিঃ পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আজিজুর রহমানের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দরের ফার্স্ট ক্লাস মেরিনার মো. রাজিব হোসেন।

এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে রঞ্জন, সিনিয়র সাংবাদিক এইচ এম আকবর, রাসেল মোল্লা, মোয়াজ্জেম হোসেন, রেহান উদ্দিন রেহান, আরিফ সিকদার, তাজুল ইসলাম আজাদ, এস এম আলমগীর হোসেন, ইমন আল আহসান, নয়ন অভীরাম গাইন নয়নসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার মাধ্যমে পায়রা বন্দর আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। একসময় পায়রা বন্দর দেশের আলো ছড়াবে। সভায় পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় অতিথিদের হাতে সম্মাননা উপহার তুলে দেন প্রেসক্লাবের সকল সদস্যরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!