বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়া উপজেলা বাউল সংঘের নতুন কমিটি গঠন, সভাপতি শহিদুল ও সম্পাদক শামীম

কলাপাড়া উপজেলা বাউল সংঘের নতুন কমিটি গঠন, সভাপতি শহিদুল ও সম্পাদক শামীম

কলাপাড়া উপজেলা বাউল সংঘের নতুন কমিটি গঠন, সভাপতি শহিদুল ও সম্পাদক শামীম

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বাউল সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বাউল সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে শহিদুল ফকিরকে সভাপতি এবং মোঃ শামীম ব্যাপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় কলাপাড়া উপজেলা বাউল সংঘের উপদেষ্টা মাহাবুবুর রহমান আজাদ, জসিম উদ্দিন মানিক, কাজী নজরুল ইসলাম, হোসনে আরা বেগম ও মোঃ নুর হোসেন চিশতীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল আমিন তালুকদার, মোঃ শামীম আল মামুন ও বাউল জয়নাল। সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান বয়াতী, আজিজ ভান্ডারী ও প্রিন্স চিশতী। যুগ্ম সাধারণ সম্পাদক হারুন দেওয়ান।

সাংগঠনিক সম্পাদক মোঃ জনি জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন মজুমদার, অর্থ সম্পাদক মোঃ সাগর ফকির, সাংস্কৃতিক সম্পাদক দলিল উদ্দিন বয়াতী, সহ-সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক আবু সাইদ, সহ-প্রচার সম্পাদক মোঃ উজ্জ্বল, নাট্য সম্পাদক সজল কর্মকার।

দপ্তর সম্পাদক মোঃ ইয়াদ আলী ও মোঃ ফারুক খান, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ নজরুল খলিফা, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোনালিসা তানিয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক সাগর দেওয়ান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ নজরুল বয়াতী এবং ত্রাণবিষয়ক সম্পাদক মোঃ ওয়াজেদ সন্যামত।

মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহিনুর সরকার, লাকী দেওয়ান, সাবিনা ইয়াসমিন, ইসমত আরা বেগম, জুলিয়া নাসরিন, খাদিজা ভান্ডারী, সাজেদা বেগম ও ফিরোজা বয়াতী। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ বাবুল গাজী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বাউল সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য চর্চা ও বিকাশে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি, কলাপাড়া উপজেলা প্রেসক্লাব, কলাপাড়া সাংবাদিক ফোরাম ও আপন নিউজ পরিবার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!