মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হা/ম/লা-ভা/ঙচু/র, ব্যবসায়ীকে মা/রধ/র করার অভিযোগ কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার নামে কিশোরীকে যৌ/ন নি/পীড়নের অভিযোগ, অন্তরঙ্গ ভিডিও ধারণ মা ম লা মানবিক সহায়তায় মিলেছে ঠিকানা, এবার বাড়ি ফেরার অপেক্ষায় ৭০ বছরের শানুখালা তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবের প্রাথমিক সদস্য পদ স্থগিত কলাপাড়া উপজেলা বাউল সংঘের নতুন কমিটি গঠন, সভাপতি শহিদুল ও সম্পাদক শামীম কলাপাড়া নরসুন্দর সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক হলেন তপন চন্দ্র শীল কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আটক শ্রম পরিদর্শক কুয়াকাটায় গার্ডার ব্রিজ: পর্যটন বিকাশের পাশাপাশি নিরাপদ হবে জেলে পরিবার কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড
তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবের প্রাথমিক সদস্য পদ স্থগিত

তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবের প্রাথমিক সদস্য পদ স্থগিত

তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবের প্রাথমিক সদস্য পদ স্থগিত

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা নেতাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে বিএনপির দলীয় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। গত ২৯ অক্টোবর বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে তার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। সোমবার এ চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে উপজেলা বিএনপির একাংশ, তৃণমৃল নেতাকর্মী ও তার সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানাগেছে, গত ১৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন প্রায়াত বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে আওয়ামীলীগ লালন-পালনকারী অভিযোগ এনে কটুক্তিমুলক বক্তব্য প্রদান করেন। মোস্তাকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তালতলী উপজেলা বিএনপির দুই গ্রুপ প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পরে। মোস্তাকের পক্ষ নিয়ে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের একাংশ এবং নজরুল ইসলাম মোল্লার পক্ষ নিয়ে তালতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল হক ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাহবুবুল আলম মামুনের নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের একাংশ অবস্থান নেন। এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পরে। এ ঘটনাকে কেন্দ্র করে বরগুনা জেলা বিএনপি মোস্তাককে কারন দর্শানোর নোটিশ দেন। পরে তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির প্রতিবেদনের আলোকে গত ২৯ অক্টোবর বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়।

তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবে মিয়া মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এস এম হুমায়ুর হাসান শাহীন তালতলীতে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও আওয়ামীলীগ পুর্নবাসন করে আসছে। এর প্রতিবাদ করায় আমাকে অন্যায়ভাবে নোটিশ করেছিল। ওই নোটিশের জবাব দিয়েছি। তারপরও আমাকে দলীয় প্রাথমিক পদ স্থগিত করেছেন। তিনি আরো বলেন, তাদের দেয়া চিঠি পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি দেখেছি।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নেতাদের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেয়ার অভিযোগে তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাককে কারণ দর্শানের নোটিশ দেয়া হয়েছিল কিন্তু তিনি তার জবাব দেয়নি। এরপর তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্তে সত্যতা প্রমানিত হওয়ায় তার দলীয় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!