বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন

কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন

কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন

কলাপাড়া প্রতিনিধি:‘মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তঃওয়ার্ড অনূর্ধ্ব-১৪ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ভাই ভাই স্টার্সকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হানজালা ফাইটার্স।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে কলাপাড়ার নীলগঞ্জ ফেরিঘাট ব্রিজসংলগ্ন বালুর মাঠে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন প্রিয়জন কল্যাণ পরিষদের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতব্বর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর।

এ সময় বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল প্রমুখ।

ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমে ভাই ভাই স্টার্স পরপর দুটি গোল করে এগিয়ে গেলেও পাল্টা আক্রমণে হানজালা ফাইটার্স দুটি গোল করে সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধেও চলে সমানতালে লড়াই। একপর্যায়ে হানজালা ফাইটার্স আরও একটি গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে দলটি।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের জিসান এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের মেহসান।

খেলা পরিচালনা করেন অভিজ্ঞ পরিচালক হাবিবুর রহমান হাবিব। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদ ও জাফরুল্লাহ।

উল্লেখ্য, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!