রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন
কলাপাড়া প্রতিনিধিঃ দীর্ঘদিনের বিতর্ক ও নানা জটিলতার অবসান ঘটিয়ে কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে নমিতা দত্তকে সভাপতি, হেমায়েত উদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক এবং আতিকুর রহমান মিরাজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ সময় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী এবং সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির দীর্ঘদিনের বিরাজমান জটিলতার অবসান ঘটে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কলাপাড়ায় শিশু-কিশোরদের সাংস্কৃতিক, সৃজনশীল ও মননশীল বিকাশে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য ও আদর্শ সমুন্নত রেখে আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply