মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন

আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন

আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন

আমতলী প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্মঘট সফল ও সার্থক করতে আমতলী উপজেলা ছাত্রলীগের দুর্বৃত্তরা কল্যাণপুর গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা মহাসড়কে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু স্থানীয়রা আগুণ নিয়ন্ত্রণে আনে। ঘটনা সোমবার দিবাগত গভীর রাতে। অপর দিকে ছাত্রলীগ ঘোষিত আহুত ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে কোর প্রভাব পরেনি। আফিস-আদালত, স্কুল কলেজ, ব্যবস্থা প্রতিষ্ঠান ও যান চলাচল স্বাভাবিক ছিল।

জানাগেছে, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট আহবান করে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই ধর্মঘটে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, আদালত, সরকারী, বে-সরকারী অফিস ও ব্যাংক লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সড়কে বাস, ট্রাক ও রেল চলাচল বন্ধ থাকবে। কেন্দ্র ঘোষিত এ কর্মসুচী সফল করতে আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খাঁন সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসুচী পালনে সকলকে আহবান করেন। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে দুর্বৃত্ত্বরা আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকার গ্রামীণ ব্যাংক, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা সড়কের ফকিরবাড়ী এলাকায় আগুন দেয়। এদিকে দুর্বৃত্তদের দেয়া আগুন ও কলেজে ব্যানার টানিয়ে তালা দেয়ার ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। তবে ছাত্রলীগের ডাকা ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে কোন প্রভাব পরেনি। প্রতিদিনের মত জীবন যাত্রা স্বাভাবিক ছিল। এ প্রতিবেদন লেখা ( দুপুর আড়াইটা ) পর্যন্ত কোথাও কোন অপ্রতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর শাখার গ্রামীণ ব্যাংক ম্যানেজার দেবরাজ পাল বলেন, কাজ শেষে আমরা অফিস থেকে চলে যাই। পরে গভীর রাতে দুর্বৃত্ত্বরা ব্যাংকের সামনে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছি।

টিয়াখালী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খালেদ মোশাররফ সোহেল তার কলেজে তালা ও আগুন দেয়া নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোজ খবর নেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!