সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা
আমতলী প্রতিনিধিঃ আমতলীর পায়রা নদীতে চলাচলাকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষ সোমবার দুপুরে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাতে।
জানাগেছে, আমতলীর পায়রা নদী পারাপারে গত ৩৫ বছর ধরে তিনটি ফেরি চলাচল করছে। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুইজন দুর্বৃত্ত্ব মোটর সাইকেলে এসে ইউটিলিটি টাইপ- ৫০ নম্বর ভিআইপি ফেরির ইঞ্জিন কভারে পেট্টোল দেয়। পরে তারা ওই ফেরিতে থাকা ফেরির ইজারাদার প্রতিনিধি মোঃ আসলামের কক্ষের ছিটকারী আটকে দেয়। আসলাম টের পেয়ে ডাক চিৎকার দিলে লোজকন ছুটে এসে। মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ফেরিতে আগুন না দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফেরির কর্তৃপক্ষ এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবী ফেরি কর্তৃপক্ষের।
ফেরির খালামী সায়েম বলেন, রবিবার দিবাগত রাত সাতে তিনটায় ফেরি পল্টনে আটকে রেখে ঘুমাতে যাই। ওই সময় একটি মোটর সাইকেল ফেরির পল্টনে এসে থামায়। পরে ইউটিলিটি টাইপ- ৫০ নম্বর ফেরির ইজারাদার প্রতিনিধি আসলামের কক্ষের ছিটকানী আটকে দিয়ে দুর্বৃত্ত্বরা ইঞ্চিন কভাবে আগুন দিতে পেট্টোল দেয়। ওই সময় আসলাম ডাক চিৎকার দিলে লোকজন ছুটে আসলে দুর্বৃত্ত্বরা মোটর সাইকেলে পালিয়ে যায়।
ফেরির চালক আব্দুল বারেক হাওলাদার বলেন, দুর্বৃত্ত্বরা ফেরিতে আগুন দিতে পেট্টোল দিয়েছে। কিন্তু ফেরির ইজারাদার প্রতিনিধি আসলাম টের পাওয়ার কারনে আগুন দিতে পারেনি।
বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আসাদুল ইসলাম বলেন, ইউটিলিটি টাইপ-৫০ ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়েছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply