মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
শিক্ষার নামে বাণিজ্য, অনুমোদন ছাড়াই চলছে আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষার নামে বাণিজ্য, অনুমোদন ছাড়াই চলছে আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষার নামে বাণিজ্য, অনুমোদন ছাড়াই চলছে আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের নামে এসব প্রতিষ্ঠান অনেকটা বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাসিক বেতন, সেশন ফি, বই-খাতা ও কলম বিক্রিসহ বিভিন্ন খাতে অভিভাবকদের কাছ থেকে আদায় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। অথচ এসব বিদ্যালয়ের পাঠদানের মান ও শিক্ষার পরিবেশ নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

এমনই একটি প্রতিষ্ঠান কলাপাড়া পৌর শহরের গোলাপবাগ এলাকার কলাপাড়া আইডিয়াল স্কুল। অভিযোগ রয়েছে, বিদ্যালয়টিতে অধিকাংশ দিনই উত্তোলন করা হয় না জাতীয় পতাকা। নেই বিদ্যুৎ সংযোগ। একটি বেঞ্চে গাদাগাদি করে বসানো হচ্ছে তিন থেকে চারজন শিক্ষার্থীকে। ২৫ জন শিক্ষক থাকার কথা থাকলেও তাঁদের অধিকাংশই নিয়মিত উপস্থিত থাকেন না। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান।

শুধু কলাপাড়া আইডিয়াল স্কুলই নয়, উপজেলার অধিকাংশ মালিকানাধীন বিদ্যালয়ের চিত্র প্রায় একই বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে পারে না। বিষয়টি তিনি জেনেছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!