মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ

কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ

কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ

কলাপাড়া প্রতিনিধিঃ ‘দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও নাগরিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

কলাপাড়া উপজেলা বিএনপি, মহিপুর থানা বিএনপি ও কুয়াকাটা পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

কর্মসূচি সফল করতে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার সর্বস্তরের জনগণকে যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের গণতন্ত্র রক্ষা এবং রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ জানাতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!